আলোচনার টেবিলে নয় বরং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থান কারাগারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার কুষ্টিয়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে আওয়ামী লীগের রাজনৈতিক অন্ত্যেষ্টিক্রিয়া হবে—বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বিবৃতির জবাবে ইনু বলেন, আগুন দিয়ে মানুষ পোড়ানো বন্ধ না করে খালেদা জিয়াকে গ্রেপ্তার না করার আবদার জাতির সঙ্গে রসিকতার শামিল।
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং নাশকতা বন্ধে সরকারের উদ্যোগ বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: