জেলার খবর

নাটোরে গুড়ের বাজারে ধস

গুড়ের বাজার
গুড়ের বাজার

অব্যাহত অবরোধের কারণে নাটোরের চক বৈদ্যনাথ এলাকার আখের গুড়ের বাজারে ধস নেমেছে। একদিকে মহাসড়কে সহিংসতা আর অন্যদিকে অবরোধে ট্রাক ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় পাইকাররা গুড় কিনছেন না। ফলে গুড়ের বাজারে বিক্রি কম হচ্ছে। সংসার চালাতে কম দামে গুড় বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দেশের বৃহত্তম আখের গুড়ের বাজার নাটোররের চক বৈদ্যনাথে। প্রতিদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কমপক্ষে ২০ ট্রাক গুড় এ বাজার থেকে কিনে নিয়ে যান পাইকাররা। তবে টানা অবরোধের কারণে এ গুড়ের বাজারে ধস নেমেছে।

রাস্তায় বের হলেই সহিংসতার আশঙ্কায় ট্রাক চালকরা জেলাগুলোতে গুড় সরবরাহ করতে অপারগতা প্রকাশ করেন। সেইসঙ্গে অবরোধে ট্রাক ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় পাইকাররাও পড়েছেন লোকসানে। এ অবস্থায় বাজারটিতে দৈনিক ২/৩ ট্রাক গুড় কেনা-বেচা হচ্ছে।

এদিকে, বাজারে বিক্রি কমে যাওয়ায় গুড় নিয়ে বিপাকে পড়েছেন আখ চাষী ও গুড় উৎপাদনকারীরা। সংসার চালাতে অনেকেই বাধ্য হয়ে নামমাত্র মূল্যে গুড় বিক্রি করছেন।

এ উদ্ভুত পরিস্থিতি নিরসন করে উৎপাদনশীল এ খাতটিকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর আহ্বান জানান সংশ্লিষ্টরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ