বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগকে ‘সস্তা প্রচারণা’ আখ্যায়িত করে কথিত বন্দুকযুদ্ধ ও ক্রসফায়ারের ঘটনাগুলোতে বাহিনীর সদস্যদের পক্ষে অবস্থান তুলে ধরেন র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ।
রোববার খুলনায় র্যা ব-৬ এর কার্যালয়ে তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নাশকতা সৃষ্টিকারীদের তথ্য দেয়ার জন্য নাগরিকদের ঘোষিত পুরস্কারের বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য করেন র্যা বের এ মহাপরিচালক।
সাম্প্রতিক ‘বন্দুকযুদ্ধ’ নিয়ে বিএনপি ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগের প্রতিক্রিয়ায় জানতে চাইলে তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একটি সস্তা প্রচারণা। একটি বিশেষ শ্রেণি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে প্রচার করে।
বেনজীর বলেন, তাহলে বিচার অন্তর্ভুক্ত হত্যাকাণ্ড কোনটি? অপরাধীরা অপরাধ করবে, আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়ে চেয়ে দেখবে? তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অস্ত্র দেয়া হয়েছে কি হাডুডু খেলার জন্য?”
এ দেশ আমাদের এ মানচিত্র আমাদের। যার কারণে এদেশের প্রতিটি শিশু ও নারীসহ বৃদ্ধ নিরাপদে থাকবে। সেই নিরাপওার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নাগরিকগণ একসঙ্গে কাজ করবে জানান- র্যা বের মহাপরিচালক।
এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে নাশকতা নিয়ন্ত্রণে চলে আসছে দাবি করে বলেন বাকি স্থানগুলোও নিয়ন্ত্রণে চলে বাসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিএনপির সমালোচনার মুখে থাকা বেনজীর বলেন, বর্তমানে যা চলছে, তা কোনো আন্দোলন নয়, এটা নাশকতা। র্যা বসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নাশকতা প্রতিরোধে দৃঢ়তার সঙ্গে কাজ করবে।
নারায়ণগঞ্জের সাত খুনে র্যা বের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও তাতে সন্ত্রাস দমনে গঠিত বিশেষ এই বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি বলে মনে করেন তিনি।
কারও ব্যক্তিগত অন্যায়ের দায় র্যা ব বহন করবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। র্যা বের কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি।