ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে সোমবার কাভার্ডভ্যানের সঙ্গে পুলিশের পিকআপ ভ্যানের ধাক্কায় এক পুলিশ সার্জেন্ট নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ কনস্টেবল।
প্রতক্ষ্যদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর সাড়ে চারটার দিকে ফৌজদারহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পুলিশের টহলরত একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এ সময় পিকআপভ্যানে থাকা সার্জেন্ট কবির হোসেনসহ ৫ পুলিশ সদস্য আহত হন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কবির হোসেনকে মৃত ঘোষণা করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: