জেলার খবর

খাগড়াছড়িতে সংঘর্ষে ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ি
খাগড়াছড়ি

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির মানিকছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জে.এস.এস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে মানিকছড়ি উপজেলার লাপাইদং পাড়ায় জনসংহতি সমিতি ও ইউপিডিএফের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা, শুরু হয় গুলি বিনিময়। এতে একজন নিহত হন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে ইউপিডিএফের দাবি, নিহতের নাম উচিমং মারমা ওরফে বাবু এবং সে ইউপিডিএফ কর্মী। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন। তাকে মানিকছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- ওসি সফিকুল ইসলাম জানিয়েছেন, সেনাবাহিনী ও পুলিশ তল্লাসী চালিয়ে একটি মৃতদেহ উদ্ধার করেছে। তবে নাম পরিচয় জানা যায়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ