জেলার খবর

নাশকতাকারীদের নির্দেশদাতাকে আইনের আওতায় এখতিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর

মাহবুবউল আলম হানিফ
মাহবুবউল আলম হানিফ

নাশকতামূলক কর্মকাণ্ড যারা সংগঠিত করছে এবং যারা এর নির্দেশদাতা ও অর্থযোগানদাতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের এখতিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে— বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সোমবার চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় দিন ব্যাপী ওরিয়েন্টশন কোর্সের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনী যদি কাউকে এ জন্য আইনের আওতায় নিতে চায় তাহলে সেটা তারা করতে পারে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের জানাযায় আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও হানিফ জানান।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজলের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা , আওয়মী লীগের নেতারা এবং বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ