জেলার খবর

যশোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ডাকাত নিহত

যশোর
যশোর

যশোরে পুলিশের সঙ্গে ডাকাত দলের সংঘর্ষে মাহবুব নামে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে যশোর-মণিরামপুর সড়কের বেগারিতলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হকসহ ৩ পুলিশ সদস্য।

যশোরের সহকারি পুলিশ সুপার রেশমা শারমিনের দেশ টিভিকে বলেন, অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল রাতের টহলে মণিরামপুরে যাচ্ছিলেন। রাত ৩টার দিকে তারা যশোর-মণিরামপুর সড়কের বেগারিতলায় পৌঁছালে রাস্তায় ডাকাতদের ফেলে রাখা গাছের গুঁড়ির ব্যারিকেডে আটকে যান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ও বোমা নিক্ষেপ করতে থাকে। আত্মরক্ষায় পুলিশও গুলি চালালে এক ডাকাত গুলি বিদ্ধ হয়।

এছাড়া ডাকাতদের গুলিতে অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক এবং তার সঙ্গে থাকা কনস্টেবল শামিম ও কাদের আহত হন।

সংঘর্ষ শেষে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত মাহবুবকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সকালে স্থানীয়দের কাছ থেকে জানা যায়- নিহত ব্যক্তির নাম মাহবুবুর রহমান। তার বাড়ি কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা গ্রামে।

সে এলাকায় মাহবুব ডাকাত নামে পরিচিত। তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ডজনখানেক মামলা রয়েছে।

আহত পুলিশের ২ সদস্য মণিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ