স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদ রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে নৌ-বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মঙ্গলবার নৌবাহিনীর বাৎসরিক মহড়া ‘এক্সসারসাইজ সি থান্ডার-২০১৫' পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এর আগে বঙ্গোপসাগরে নৌবাহিনীর বাৎসরিক মহড়া পরিদর্শনে সকালে রাষ্ট্রপতি পৌঁছালে ক্যাপ্টেন ডব্লিউ এইচ কুতুব উদ্দিন তাকে স্বাগত জানান।
দেশের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ ‘সমুদ্রজয়’ এ বসে মহড়া পরিদর্শন করেন রাষ্ট্রপতি। এ সময় নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে দুপুর ১২টায় কর্ণফুলি মোহনা থেকে ৬০ কিলোমিটার গভীরে মহড়া শুরু হয়। মিসাইল নিক্ষেপ, ভেসেল টু ভেসেল ফায়ারিংসসহ হেলিকপ্টারের মহড়া প্রদর্শন করে নৌ-বাহিনীর কয়েকটি চৌকস দল।
বানিজ্যিক জাহাজে দস্যুদের তৎপড়তা বন্ধে বিশেষ মহড়াও প্রদর্শন করে নৌ-বাহিনীর সদস্যদরা।