জেলার খবর

রহস্যজনক বিস্ফোরণে না’গঞ্জে স্বামী-স্ত্রী আহত

না’গঞ্জ
না’গঞ্জ

রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় ফতুল্লার রেলস্টেশন এলাকায় মঙ্গলবার স্বামী আবুল কালাম ও তার স্ত্রী লিজা আহত হয়েছেন।

এলাকাবাসী ও পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা রেলস্টেশন এলাকায় পিয়ার আলীর রহমান মঞ্জিলের বাড়ির ভাড়াটিয়া আবুল কালামের ঘরে বিকট শব্দে বিস্ফোরণের ঘটে। বিস্ফোরণে ঘরের দেয়াল ধসে পড়ে এবং ঘরের দরজা ও আসবাবপত্র উড়ে যায়।

তবে বিস্ফোরণের ঘটনাটি গ্যাসের লিকেজ থেকে প্রথম বলা হলেও পরে বিস্ফোরণটি রহস্যজনক বলেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, বিস্ফোরণের ঘটনাটি রহস্যজনক। প্রথমে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে ধারনা করলেও এখন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গুরুতর অবস্থায় তারা নিজেরাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এলাকাবাসী জানান, বিস্ফোরণের রান্নার ঘরের জানালা খোলা ছিল। ওই ঘরের কোনো ক্ষতি হয়নি। বিস্ফোরণের পর পরই তারা বের হয়ে যাওয়ার সময় তাদের হাতে একটি টিফিন ক্যারিয়ারও দেখতে পেয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ