জেলার খবর

চাঁ’গঞ্জে শিবির নেতা নিহত, প্রতিবাদে বুধবার হরতাল

শিবির
শিবির

চাঁপাইনবাবগঞ্জে র্যা বের অভিযানে গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে আটক হয় শিবির নেতা আসাদুল্লাহ তুহিন (১৭)।

একই দিন দিবাগত রাত ৩টার দিকে তিনি ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যা ব। র তুহিনকে হত্যার প্রতিবাদে রাজশাহী বিভাগে বুধবার হরতাল ডেকেছে জামাত-শিবির।

র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) দাবি, পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হন তুহিন। কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের দাবি, তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত তুহিনের বাবার নাম এমাদুল হক। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর চকপাড়া মহল্লায় তাঁর বাসা। তিনি জেলা ছাত্রশিবিরের সাথী সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ শাখার সভাপতি ছিলেন।

র্যা ব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামান বলেন, গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে তুহিনকে নিয়ে ককটেল উদ্ধারে যায় র্যা ব। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সড়কের লালাপাড়ায় পৌঁছালে তুহিন র্যা বের গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।

মেজর কামরুজ্জামানের দাবি, গতকাল বিকেলে তুহিনকে আটক করে র্যা ব। শহরে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ককটেল হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে শিবিরের একটি দলের নেতৃত্ব দিতেন তিনি।

এদিকে, নিহতের মা কমলা বেগম ও ভাই আল আমীন জানান, র্যা ব সদস্যরা গতকাল দুপুরে তুহিনকে বাড়ি থেকে আটক করে। আটকের সময় র্যা ব সদস্যরা তাঁকে বেদম প্রহর করছিলেন। তুহিন কীভাবে মারা গেছেন, এ ব্যাপারে তারা জানেন না।

তুহিনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে শিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি গোলাম মোস্তফা দাবি করেন, র্যা ব তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাত নেতা সোহরাব আলীকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাত নেতা সোহরাব আলীকে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার অভিযোগে দায়ের করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি সে। এছাড়া নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে বলে জানান ওসি।

এদিকে, রাজশাহী মহানগরীর শাহ মখদুম কলেজের সামনে রাস্তায় আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছে শিবিরকর্মীরা। এসময় তারা দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, অবরোধের সমর্থনে সকালে শিবিরকর্মীরা শাহ মখদুম কলেজের সামনে রাস্তার ওপর আগুন দিয়ে অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শিবিরকর্মীরা পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এদিকে সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে পুলিশ। আটকরা সবাই বিএনপি ও জামাত-শিবিরকর্মী।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও জামাতের ১৩ নেতাকর্মীসহ মোট ১০৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া বিএনপি-জামাতের নেতাকর্মীদের পরে হরতাল ও অবরোধে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হওয়া অন্যরা নিয়মিত মামলার আসামি।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ