জেলার খবর

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

সাতক্ষীরার পাটকেলঘাটার অভয়তলায় বুধবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম (৩৮) নামের এক ডাকাত নিহত হয়েছেন। এতে পুলিশের ২ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন: কনস্টেবল আজিবুর ও কবির হোসেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম দেশ টিভিকে বলেন, উপজেলার কাসেমখোলা গ্রামে একটি ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার রফিকুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির কথা স্বীকার করেন। মঙ্গলবার রাতে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয়। তারা উপজেলার উভয়তলা এলাকায় পৌঁছালে রফিকুলের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পালানোর চেষ্টা করলে রফিকুল তার সহযোগিদের গুলিতেই আহত হন।

পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, রফিকুলের বিরুদ্ধে পাটকেলঘাটা, মনিরামপুর, কেশবপুর, তালাসহ বিভিন্ন থানায় ১২টি ডাকাতি মামলা রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ