রাজশাহীর বিনোদপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মঙ্গলবার জামাত নেতা নুরুল ইসলাম ওরফে শাহীন নিহত হযেছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ কনস্টেবল।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে নগরীর ৩০ নম্বর ওয়ার্ড জামাতের সেক্রেটারি ও স্থানীয় একটি কলেজের শিক্ষক নুরুল ইসলামকে নিজের বাসা থেকে আটক করা হয়। পরে তাকে নিয়ে বিনোদপুরের আশরাফের মোড় এলাকায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করতে যায় পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে শিবির ক্যাডাররা-- পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
দুইপক্ষের গুলি বিনিময়ের একপর্যায়ে নুরুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: