অবরোধ-হরতাল বন্ধ না হলে আগামী সপ্তাহ থেকে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের অন্যতম বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা।
বুধবার দুপুরে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত সভায় এ ঘোষণা দেয়া হয়।
ব্যবসায়ীরা বলেন, চলমান হরতাল অবরোধের কারণে আমদানি-রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে। আতংকের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক চলাচল না করায় পণ্য আনা নেয়াও বন্ধ হয়ে আছে।
এমতাবস্থায় কোনো উপায় না দেখে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: