জেলার খবর

কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবি, নিখোঁজ অর্ধশতাধিক

জীবিত উদ্ধার ৩৬ জন

কুতুবদিয়া চ্যানেলে
কুতুবদিয়া চ্যানেলে

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক আরোহী নিয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে একটি ট্রলার ডুবির ঘটনায় এ পযর্ন্ত ৩৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণে খুদিয়ার টেক পয়েন্টে ট্রলারটি ডুবে যায়।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত-ওসি অংসা থোয়াই জানান, স্থানীয়দের সহায়তায় কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা ৩৬ জনকে জীবিত উদ্ধার করেছেন।

তিনি আরো বলেন, উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছে, তারা মালয়েশিয়া যাওয়ার জন্য চট্টগ্রামের মাঝেরঘাট থেকে বুধবার রাতে যাত্রা করেছিলেন। সকালে কুতুবদিয়ার দক্ষিণে ট্রলারটি ডুবে যায়।

ট্রলারটিতে শতাধিক যাত্রী ছিল বলে উদ্ধার যাত্রীদের কাছে থেকে এ তথ্য জানা গেছে—জানান কোস্ট গার্ডের সাব লেফটেন্যান্ট এমএ হাশেম।

কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ ‘তানভীর’ চট্টগ্রাম থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ