জেলার খবর

আর কত প্রাণ ঝরলে সহিংসতা বন্ধ হবে

 আর কত প্রাণ ঝরলে সহিংসতা বন্ধ হবে
আর কত প্রাণ ঝরলে সহিংসতা বন্ধ হবে

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা টানা অবরোধ-হরতালে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হয়ে নীলফামারীর আব্দুল মালেকের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে সহাদেব বড়গাছা বানিয়াপাড়ার গ্রামের পরিবেশ। রাজনীতির নামে এমন সহিংসতা বন্ধের দাবি জানান এলাকাবাসী।

পেট্রোলবোমায় দগ্ধ হওয়ার ছয় দিন পর মারা যান নীলফামারীর সদর উপজেলার সহাদেব বড়গাছা বানিয়াপাড়ার গ্রামের আব্দুল মালেক। শোকে বিহ্বল তার স্ত্রী মমতা বেগম ও পাঁচ সন্তান।

বিশ্ব ইজতেমা শেষে ২১ জানুয়ারি ট্রাকে করে বাড়ি ফেরার পথে দিনাজপুরের কাহারোল উপজেলার ভাঁদ গাঁ নামক এলাকায় পৌঁছেলে দুর্বৃত্তরা ট্রাকে পেট্রোলবোমা ছোড়ে।

এতে ট্রাকের যাত্রীসহ দগ্ধ হন আব্দুল মালেক। তাকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে টানা ছয় দিন জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার মারা যান তিনি।

নিহতের বড় ছেলে আব্দুল মোত্তালেব জানান বাবাই ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আমাদের পরিবারটা একেবারে শেষ হয়ে গেল। আর কত প্রাণ ঝরলে সহিংসতা বন্ধ হবে।

গত মঙ্গলবার সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আব্দুল মালেককে।

এ সময় দেশ টিভিকে রাজনীতির নামে সহিংসতা ও নাশকতা বন্ধের দাবি র জানান এলাকাবাসী। সেই সঙ্গে সহিংসতাকারীদের বিচারের দাবি জানান তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ