ঝিনাইদহের-শৈলকূপায় ও মুন্সিগঞ্জ শুক্রবার সড়ক দুর্ঘটনায় ৭ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শৈলকূপার কানাপুকুরিয়া গ্রাম থেকে টেম্পু যোগে পান নিয়ে ব্যবসায়ীরা ঝিনাইদহের ডাকবাংলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের দুধসর নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে টেম্পুটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৪ জন মারা যান।
নিহতরা হলেন: সফি উদ্দীন সফি (৩৫), মজিবর রহমান (৩৭), রিয়াজুল ইসলাম (৪০) ও আমিনুল ইসলাম আমল (৩৫)।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসেম খান বলেন, দ্রুত গতিতে ট্রাকটি কুষ্টিয়া থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পুকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে, মুন্সিগঞ্জের দুপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন ৫ জন।