জেলার খবর

ময়মনসিংহে ককটেলসহ জেএমবি সদস্য গ্রেপ্তার, আদালতে প্রেরণ

ময়মনসিংহ
ময়মনসিংহ

ময়মনসিংহের শিকারীকান্দা থেকে তিনটি তাজা ককটেলসহ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, গোপন সূত্রে খবর য়ে গত ভোর রাতে উপ-পরিদর্শক শিবিরুর ইসলাম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা নামক স্থান থেকে জেএমবির সক্রিয় সদস্য এমদাদুল হক উজ্জ্বলকে (৪৪) তিনটি তাজা ককটেলসহ হাতে নাতে গ্রেপ্তার করেছে।

এ সময় আরো ৩/৪জন জেএমবি সদস্য পালিয়ে যায় বলে জানান তিনি।

গ্রেপ্তারকৃত জেএমবির সদস্য এমদাদুল হক উজ্জ্বল গত ৪ বছর আগে রাজধানীতে পুলিশের হাতে ধরা পড়ে। দীর্ঘ দিন জেলে থাকার পর কয়েক দিন আগে জামিনে ময়মনসিংহ কেন্দ্রীয় করাগার থেকে বের হয়। গতরাতে ঢাকায় যাওয়ার পথে পুলিশ শিকারী কান্দা থেকে তাজা ককটেলসহ হাতে নাতে তাকে গ্রেপ্তার করে।

উপ-পরিদর্শক শিবিরুর ইসলাম বাদী হয়ে জেএমবির সক্রিয় সদস্য এমদাদুল হক উজ্জ্বলের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩জনের নামে বিস্ফোরক আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

এমদাদুল হক উজ্জ্বল জেলার মুক্তাগাছা উপজেলার মলাজানী গ্রামের নূরুল ইসলামের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ