জেলার খবর

সিরাজগঞ্জের ট্রাক-লেগুনার সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সোমবার সকালে ট্রাক ও লেগুনার সংঘর্ষে ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।

নিহতরা হলেন: শামসুল ইসলাম (৩৫), শাহদত হোসেন (৪৫) ও ইব্রাহিম হোসেন (৫০)। বাকীদের এখনো পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল সাড়ে ৭টার দিকে শাহজাপুরের তালগাছী থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা শাহজাদপুর বাজারের দিকে যাওয়ার সময় সিরাজগঞ্জ গামী একটি ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। লেগুনাটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি পাশের খালে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই লেগুনার ২ যাত্রী মারা যান এবং আহত হন ৭ জন।

আহতদের পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৯টার দিকে আরো এক যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় সকাল ১০টার দিকে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শাহজাদপুর থানার উপ পরিদর্শক মোঃ শাহজাহান ঘটনার সত্যতা স্বীকার করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ