লক্ষ্মীপুরে অবরোধকারীদের পেট্রোলবোমায় রোববার রাতে সিএনজি চালিত অটোরিকশা চালকসহ ৪ যাত্রী অগ্নিদগ্ধ হয়েছে। আশঙ্কজনক অবস্থায় তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধরা হলেন: মোঃ আশিক (২৮), আব্দুল করিম (২৭)। বাকী ২ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সদর উপজেলার মজু চৌধুরীর হাট থেকে লক্ষ্মীপুরগামী এ সিএনজি অটো রিকশাটিতে পেট্রোলবোমা নিক্ষেপ করে অবরোধকারীরা।
এদিকে, এর প্রতিবাদে লক্ষ্মীপুর শহরে জেলা বিক্ষোভ মিছিল বের করে যুবলীগ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: