জেলার খবর

উল্লাপাড়ায় পুলিশের গুলিতে আহত জামাত নেতার মৃত্যু

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পুলিশের গুলিতে আহত জামাত নেতার মৃত্যু, প্রতিবাদে বুধবার সিরাজগঞ্জে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের গুলিতে জামাত নেতা সাইদুর রহমান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সোমবার সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা জামাত।

পুলিশ জানায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামে রোববার রাতে পুলিশ আটক অভিযানে যায়। এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে জামাত-শিবির নেতা-কর্মীরা।

একপর্যায়ে জামাত-শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে উল্লাপাড়া সদর ইউনিয়ন জামাতের সেক্রেটারি সাইদুর রহমান গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ সাইদকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। তার বিরুদ্ধে উল্লাপাড়া থানায় ১০টি মামলা রয়েছে। এরমধ্যে তিনটিতে তার বিরুদ্ধে ওয়ারেনট রয়েছে।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি পেট্রোল বোমা উদ্ধার করেছে এবং ১১ জনকে আটক করেছে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ