জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলার রাজঘর গ্রামে সোমবার দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন। আটক করা হয়েছে ৫ জনকে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাজঘর গ্রামের আইনজীবি আলী আজম ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত শুক্রবার রাত ও শনিবার দিনভর দু'পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সোমবার সকালে এরই জের ধরে উভয় পক্ষের কয়েকশ লোক দেশিয় অস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় তারা ১৫টি বসত ঘর ও বাজারের ১১টি দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: