নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত থেকে রোববার রাতে মোবারক আলী (২৫) নামের এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাতে সীমান্তের ২৪৪ মেইন পিলার এলাকার পশ্চিম পার্শ্বের নদী দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসার পথে বিএসএফ এর ৮২ ব্যাটালিয়নের নাইওরকুড়ী কোম্পানির টহলদল তাকে আটক করে। আটককৃত গরু ব্যবসায়ী উত্তরপাতাড়ী গ্রামের বাক্কার আলীর ছেলে।
এ বিষয়ে আদাতলা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আটকের বিষয় নিশ্চিত করে বলেন, ওই গরু ব্যবসায়ীকে ফেরত চেয়ে সোমবার সকালে বিজিবির পক্ষ থেকে নাইওরকুড়ী বিএসএফ কোম্পানি কমান্ডারের কাছে পত্র পাঠানো হয়েছে। জবাবে বিএসএফ জানিয়েছে মোবারক আলীকে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানায় সোপর্দ করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: