জেলার খবর

গাজীপুরে কমিউটার ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ ৪

পেট্রোল বোমা নিক্ষেপ
পেট্রোল বোমা নিক্ষেপ

গাজীপুররে শ্রীপুরে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমা ও ককটলে নিক্ষেপে ৪ জন দগ্ধ হয়েছেন।

দগ্ধ চার জন হলেন- ময়মনসিংহের নানন্দাইল উপজেলার কাদিরপুর গ্রামের মো. হোসেন (৬০), ভালুকা উপজেলা প্রাণী সম্পদ অফিসের এমএলএসএস আফাজ উদ্দিন (৫০), গাজীপুরের শ্রীপুর পৌর শহরের ভাংনাহাটি গ্রামের চাল ব্যবসায়ী কাজিম উদ্দিন (৪৫) ও শান্তিবাগ এলাকার দিনমজুর মফিজ উদ্দিন (৬০)।

এদের মধ্যে হোসেন ও কাজিম উদ্দিন বোমায় দগ্ধ হন। অন্য দুজন আতংকে লাফিয়ে নামার সময় আহত হন।

ট্রেন স্টেশনে পৌঁছালে পুলিশ ও এলাকাবাসী তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. হাসান ইমাম বলেন, হোসেন গুরুতর আহত। অন্যদের শ্রীপুর হাসপাতালেই চিকিৎসা দেয়া সম্ভব।

জয়দেবপুর রেলস্টেশনের ম্যানেজার শহিদুল ইসলাম জানান, বিকেল সোয়া ৫টার দিকে ট্রেনটি জয়দেবপুর রেলস্টেশন ছেড়ে গেছে।

স্টেশন মাস্টার শাহজাহান মিয়া বলেন, ট্রেনটি স্টেশনে ঢোকার মুখে শ্রীপুর ফরেস্ট অফিসের পাশের জঙ্গল থেকে কয়েকজন দুর্বৃত্ত ইঞ্জিন বরাবর দুটি পেট্রোল বোমা ছোড়ে। এতে কয়েকজন যাত্রী দগ্ধ হলেও ট্রেনের কোনো ক্ষতি হয়নি।

স্টেশনে নিয়মিত যাত্রাবিরতি শেষে যাত্রী নিয়ে ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে জামালপুরগামী ৫১নং আপ জামালপুর কমিউটার ট্রেনটি আনুমানিক সাড়ে ৫টার দিকে শ্রীপুর রেলস্টেশনে পৌঁছায়।

এ সময় আকস্মিকভাবে দুর্বৃত্তরা একটি ককটেল ও একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ৪ জন আহত হন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন-উল-কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে পেট্রোল বোমার আলামত উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ