জেলার খবর

টানা অবরোধে স্থবিরতা মংলা বন্দরেও

মংলা বন্দর
মংলা বন্দর

টানা অবরোধ আর হরতালের কারণে স্থবির হয়ে পড়েছে মংলা বন্দর। এতে পণ্য রপ্তানির জন্য বন্দরে পৌঁছানো ও আমদানি পণ্য খালাস করে গন্তব্যে পাঠাতে দেখা দিয়েছে নানা জটিলতা। এ অবস্থায় বন্দরের পাশাপাশি বন্দর ব্যবহারকারীরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা। দেশের দক্ষিনাঞ্চলের অর্থনীতি এ বন্দরের আমদানি-রপ্তানির ওপর অনেকটা নির্ভরশীল। কিন্তু টানা অবরোধ আর হরতালের কারণে পণ্য যেমন আমদানি-রপ্তানিতে দেখা দিয়েছে জটিলতা তেমনি ক্ষতিগ্রস্থ ব্যবহারকারীরা।

মংলা বন্দর নৌযান মালিক গ্রুপ কমিশন এজেন্টের সাধারণ সম্পাদক শাহ আলম মৃধা বলেন, আমদানিকৃত পণ্য জাহাজ থেকে কার্গোতে লোড করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। তবে অবরোধ-হরতালের কারণে পণ্যবাহী ট্রাক চলাচল না করায় পণ্য খালাসে জটিলতা দেখা দিয়েছে। এতে পণ্য বোঝাই জাহাজকে নোঙ্গর করে অপেক্ষায় থাকতে হচ্ছে।

এ অবস্থায় একদিকে বন্দরের ক্ষতি হচ্ছে, অন্যদিকে বন্দর ব্যবহারকারীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান বন্দর মংলা বন্দর ব্যবহারকারী মালিক গ্রুপের মহাসচিব সাইফুল ইসলাম।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ