ঝিনাইদহের কালীগঞ্জে বুধবার সকালে পরেশ দাশ (৪২) নামে এক যুবককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তবে এখনো এ হত্যাকাণ্ডের কারণ জানা যায় নি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন, আজ সকাল ৯টার দিকে দুলাল মুন্দিয়ার পান বরজ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারনা করছে পুলিশ।
হত্যাকাণ্ডের ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: