সন্ত্রাসী যেই হোক না কেন জনগণ এবং আইনশৃঙ্খলা বাহিনী একত্রে হলে কেউ পালানোর পথ খুঁজে পাবে না—এ কথা উল্লেখ করে চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমায় নিহতদের হত্যাকারীদের বিরুদ্ধে ‘আইনি প্রতিশোধ’ নেয়া হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
বুধবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে পাইলট ঊচ্চ বিদ্যালয়ের মাঠে নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
র্যা বের মহাপরিচালক বলেন, হত্যাকারীদের বিরুদ্ধে আইনি প্রতিশোধ নেয়া হবে।
‘যারা এগুলো করছে রাষ্ট্রের শক্তি সম্পর্কে তাদের কোনো ধারনা নাই যে রাষ্ট্রের শক্তি হচ্ছে জনগণ এবং তার যে প্রশাসনিক সংগঠনগুলো। জনগণ এবং আইনশৃঙ্খলা বাহিনী একত্রে হলে কেউ পালানোর পথ খুঁজে পাবেন।
‘আমি বলতে চাই, এগুলো চেষ্টা করতে হলে সেটা হবে স্যুইসাইড অল মিশন। আমরা জানি এ সমস্ত জঙ্গিরা আত্মঘাতি হামলায় অংশ নেয়। পাকিস্তান-ভারতের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এসব জঙ্গিরা হামলা চালাচ্ছে। আসলে সুইসাইড অল মিশন নিয়ে আসতে হবে, কাউকে আমরা ফিরতে দিব না, সবাই মিলে প্রতিহত করবো।’
‘মানুষ হলে— ভেতরে মানুষের মতো বিবেক বিবেচনা মানবতাবোধ থাকতে হয়, যারা এ কাজটি করেছে তারা পিশাচ- নরপশু, মানুষ রুপি সাপদ ভয়ঙ্কর প্রাণী। আমাদের এ সভ্য, গণতান্ত্রিক সমাজে এবং শান্তিপ্রিয় সমাজে এদের থাকার কোনো অধিকার নেই।’