বগুড়া-ঢাকা মহাসড়কের ছোট বেলাইলে বৃহস্পতিবার ট্রাকে পেট্রোল বোমা নিপেক্ষ করে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা অপর ৩টি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শহীদুল ইসলাম নামে (৩৮) এক পান ব্যবসায়ী মারা যান।
এ ঘটনায় মারাত্মকভঅবে দগ্ধ হন ট্রাক চালকসহ ২ জন।
পরে ট্রাকচালক পলাশ ও পান ব্যবসায়ী মামুনকে প্রথমে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানই ট্রাকচালক পলাশ মারা যান।
পান ব্যবসায়ী মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শহীদুল বগুড়ার শিবগঞ্জ উপজেলার বন্থেধরী গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি পান ব্যাবসায়ী। ট্রাকচালকের নাম পলাশ (৪০), তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়ায়।
নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেছেন বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাকিউল আজম।
আর দগ্ধ মামুনের (৪০) বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়, তার পিতার নাম ইয়ার আলী।
সাকিউল আজম বলেন, ট্রাকটি ঝিনাইদহ থেকে দিনাজপুর যাচ্ছিল। ভোর পৌনে ৫টার দিকে শহরের ছোট বেলাইল নামকস্থানে পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছোড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অপেক্ষমান দাড়িয়ে থাকা পাশাপাশি ৩টি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। দাঁড়িয়ে থাকা ওই ৩টি বাসেও আগুন ধরে যায়।
পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।