চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকা থেকে বৃহস্পতিবার ৮৩ কোটি টাকা মূল্যের ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী।
আমাদের সংবাদদাতা জানিয়েছিন, আড়াইটার দিকে নৌবাহিনীর অ্যান্টি স্মাগলিং সেল, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করে। ডার বাজার মূল্য ৮৩ কোটি টাকা, এটি দেশের সবচেয়ে বড় ইয়াবা চালান বলে জানিয়েছে নৌবাহিনী।
জানা গেছে, বিপুল পরিমাণ এ ইয়াবা মিয়ানমার থেকে টেকনাফ হয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এদিকে, টেকনাফের লাদা সীমান্ত এলাকা থেকে ২ কোটি ৭০ লাখ টকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: