বিদেশি নাগরিকদের ভ্রমনের জন্য তিন পার্বত্য জেলায় এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত অনুমতি লাগবে বলে জানালেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী।
বৃহস্পতিবার সকালে বান্দরবানে নিজ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এতোদিন তিন পার্বত্য জেলা-বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে প্রবেশের জন্য বিদেশি নাগরিকদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অনুমতি নিতে হতো। তবে, এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিক এ তিন জেলা ভ্রমণ করতে পারবেন না বলে জানান প্রশাসক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: