ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সুফিয়া নামে এক নারী কারাবন্দীর বুধবার রাতে রহস্যজনক মৃত্যু হয়েছে।
কারা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া কারাগারে সুফিয়ার শ্বাসকষ্ট শুরু হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এসময় তার অবস্থার আরো অবনতি হলে সুফিয়াকে সন্ধ্যায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: