বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারায় খাদ্যবাহী ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপে ৩ জন মারা গেছেন।
তারা হলেন: গাড়িরচালক ইজাদুল, হেলপার মন্নু ও চালকের শ্বশুর ছিল বলে জানা যায়।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, শনিবার ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলারা বাজারে ট্রাকটি পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে আগুনে পুড়ে ৩ জনই ঘটনাস্থলে মারা যান।
চালক ইজাদুলের (৩৫) বাড়ি ফরিদপুরে কোতয়ালী থানাধীন বদরপুরে। হেলপার মন্নুর (৪৫) বাড়ি ফরিদপুরের মোল্লাবাড়ি সড়কে।
পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ এ ঘটনা নিশ্চিত করেছেন।
পোলট্রি ট্রাকটির নম্বর (ঢাকা মেট্রো-ট- ১৬৯৩২৬)। ট্রাকের মালিক মাওয়ার পণ্য ব্যবসায়ী রিপন জানান, গাড়িটি মাওয়া থেকে পোলট্রি ফিড নিয়ে মাহিলারায় যাচ্ছিল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: