জেলার খবর

পিরোজপুরে বন্দুকযুদ্ধে বিএনপি নেতা নিহত

পিরোজপুর
পিরোজপুর

পিরোজপুরের নেসারাবাদের স্বরুপকাঠিতে শনিবার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

এর আগে নেসারাবাদে পুলিশের অভিযানে বাচ্চুসহ স্বরুপকাঠী পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাওলানা দেলোয়াকে ২টি ককটেল ও দুই বোতল পেট্রোলসহ আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গতরাত ১১টার দিকে স্বরুপকাঠী শহরের জগৎপট্টি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বাচ্চুকে আটক করে তারা। পরে তার দেয়া স্বীকারোক্তি মতে রাত ২টার দিকে উদ্ধার অভিযানে যান পুলিশের একটি দল।

স্বরুপকাঠির পৌর এলাকার ভূমি অফিসের কাছে গেলে বাচ্চুর সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে বাচ্চু নিহত হন বলে জানায় পুলিশ।

পিরোজপুরের পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ