জেলার খবর

শীতলক্ষ্যায় ট্রলার ডুবি, নিখোঁজ ২ শিশু

শীতলক্ষ্যায় ট্রলার ডুবি
শীতলক্ষ্যায় ট্রলার ডুবি

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে।

নারায়ণগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানিয়েছেন শনিবার সকালে মদনগঞ্জ কয়লাঘাট এলাকায় ট্রলারটি দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় ট্রলারের ১০ যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই নজরুল জানান, সকাল সাড়ে ৭টার দিকে খালি ড্রামভর্তি ‘আল্লাহর দান’ নামের একটি কার্গো মেঘনাঘাটগামী অর্ধশতাধিক যাত্রীবোঝাই ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

এ সময় ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও সুমাইয়ার (৮) ও ফাহিম (৪) নামের দুই শিশু নিখোঁজ রয়েছে।

ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে বলে জানান তিনি।

ট্রলারের যাত্রীরা শুক্রবার পুরাতন বন্দরে সিরাজ শাহ্ মাজার জিয়ারত শেষে সকালে মেঘনা ঘাটে ফিরছিলেন বলে জানান এসআই নজরুল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ