জেলার খবর

মানবেতর জীবন যাপন করছেন দৌলতদিয়া ঘাটের শ্রমিকেরা

শ্রমিক
শ্রমিক

বিএনপি-জামাতের হরতাল-অবরোধের কারণে আয় রোজগার কমে যাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন দৌলতদিয়া ঘাটের শ্রমিকেরা। যাত্রী না থাকায় বেচাকেনা হচ্ছে না ঘাটের দোকান-পাটগুলোতে। অবরোধের কারণে রোজগার না থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন লালমনিরহাট ও পঞ্চগড়ের পরিবহন শ্রমিকেরা।

এদিকে, টানা অবরোধ আর হরতালের কারণে বন্ধ হতে বসেছে নীলফামারীর সৈয়দপুরের শিল্প কারাখানাগুলো। এতে, বেকার হওয়ার আশঙ্কা করছেন শ্রমিকেরা। অবিলম্বে হরতাল অবরোধের মত দেশ বিধ্বংসী কর্মসূচি প্রত্যাহারের দাবি শ্রমিকদের।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট দিয়ে প্রতিদিন ১৯ জেলায় প্রায় ৩ হাজার যানবাহন যাতায়াত করে। ঘাটকে কেন্দ্র করে এখানে গড়ে ওঠা প্রায় চারশ রেস্টুরেন্টসহ অসংখ্য দোকানপাটে কাজ করেন কমপক্ষে ১৫০০ শ্রমিক।

তবে আন্দোলনের নামে বিশ দলের টানা হরতাল-অবরোধের কারণে কমে গেছে যান চলাচল। এতে যাত্রীদের আনাগোনা না থাকায় শ্রমিকদের এখন পথের বসার উপক্রম। রোজগার করতে না পেরে দিশেহারা তারা।

অবরোধে দূর পাল্লার যানবাহন কম চলাচল করায় বেকার হয়ে পড়েছেন লালমনিরহাটের প্রায় ৪ হাজার পরিবহন শ্রমিক। সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা।

হরতাল-অবরোধের কারণে আয় কমে যাওয়ায় শোচনীয় দশা পঞ্চগড়ের পরিবহন শ্রমিকদেরও।

এছাড়াও টানা হরতাল-অবরোধের কারণে নীলফামারীর সৈয়দপুরে প্রায় ৫০০ কারখানার মধ্যে অর্ধেকই ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। বেকার হতে বসেছেন হাজার হাজার শ্রমিক।

আন্দোলনের নামে হরতাল-অবরোধ আর পেট্রোল বোমার মত নাশকতা থেকে মুক্তি চান শ্রমিক সমাজ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ