বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ ও হরতালের বিরূপ প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে। সারাদেশের মতো পটুয়াখালীতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, ভোজ্য তেলসহ অন্যান্য নিত্যপণ্য। কাঁচাবাজারের অবস্থাও একই রকম। ফলে বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ।
আমদের সংবাদদাতা জানিয়েছেন, পটুয়াখালী জেলা শহরের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা নিত্যপণ্যের বাজার নিউমার্কেট। এখানে ক্রেতা-বিক্রেতাদের ভিড় দেখা গেলেও টানা অবরোধ আর হরতালের কারণে জিনিসপত্রের সরবরাহ অনেক কমে গেছে। ফলে সবজিসহ সবকিছুর দাম বেড়ে গেছে। পেয়াজ, কাঁচামরিজসহ সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত।
একদিকে, পণ্যের দাম বাড়ায় বিপাকে ক্রেতারা আর বিক্রি কমে যাওয়ায় বিক্রেতারাও স্বস্তিতে নেই।
একদিকে পরিবহন সঙ্কট, ভাড়া বৃদ্ধিসহ নানা সমস্যায় ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন আড়ত মালিকরা। ফলে পণ্যের দামও বাড়াতে বাধ্য হচ্ছেন তারা।
চলমান সঙ্কটের দ্রুত সমাধান হয়ে দেশে স্বস্তি ফিরে আসবে-এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।