হরতাল-অবরোধের নামে সাধারণ মানুষকে হত্যা করে কিছুই অর্জন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।
রোববার বিকেলে রংপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
বেনজির আহমেদ বলেন, হরতাল-অবরোধ আর নাশকতার মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও লঙ্ঘিত হচ্ছে।
এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের জঙ্গি ও সন্ত্রাসী আখ্যায়িত করে র্যাবের মহাপরিচালক বলেন, এদের নির্মূল করতে র্যা বের চেষ্টা অব্যাহত থাকবে। হরতাল-অবরোধের নামে মানুষ হত্যাকারীদের প্রতিহত করতে সবার সহযোগিতাও চান তিনি।
এ সময় আইনশৃংখলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: