জেলার খবর

নাশকতায় ঝুঁকিপূর্ণ চট্টগ্রামের ৩টি থানা

থানা
থানা

আন্দোলনের নামে বিএনপি-জামাতের নাশকতার কারণে চট্টগ্রামের ৩টি থানাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশের মনোবল ভাঙতে এবং জনমনে আতঙ্ক তৈরি করতেই চট্টগ্রামে বারবার থানাকে লক্ষ্য করে অবরোধকারীরা বোমা হামলা চালাচ্ছে বলে ধারনা করছে পুলিশ।

বন্দর নগরীর গুরুত্বপূর্ণ জায়গাসহ থানাকে লক্ষ্য করে অবরোধকারীদের একাধিক বোমা হামলার ঘটনায় এখন বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ থানাগুলোকে কেন্দ্র করে নেয়া হয়েছে বিশেষ নজরদারি।

অবরোধকারীদের পেট্রোলবোমায় মানুষ পুড়িয়ে মারাসহ নৃশংস সহিংসতার মধ্য দিয়ে চলছে বিএনপি-জামাতের সরকার বিরোধী তৎপরতা। বন্দর নগরী চট্টগ্রামের চকবাজার থানাকে লক্ষ্য করে অবরোধকারীদের পেট্রোলবোমা হামলা এবং চান্দগাঁও থানার পাশে ককটেল বিস্ফোরণে ৩ পুলিশ সদস্য আহত হওয়ার পর থেকে এখন বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে চট্টগ্রামের সদরঘাট, চান্দগাঁও ও চকবাজার থানাকে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ মজুমদার বলেন, পুলিশের মনোবল ভাঙতে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই হরতাল-অবরোধে চট্টগ্রামের থানাগুলোকে লক্ষ্য করে অবরোধকারীরা বোমা হামলার চেষ্টা করছে।

তবে, নাশকতা ঠেকাতে থানাসহ নগরীর সর্বত্রই বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানালেন চট্টগ্রাম পুলিশ কমিশনার আব্দুল জলিল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ