জেলার খবর

শৈলকূপায় আ'লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

ঝিনাইদহ
ঝিনাইদহ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিলাইদহের শৈলকূপায় সোমবার আওয়ামী লীগের স্থানীয় দুটি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রফিক (৪০) নামে এক কর্মী নিহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশেম খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আনোয়ার ইসলাম ও নজরুল ইসলামের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে বহুদিন। তার জের ধরেই দুই গ্রুপে সংঘর্ষ বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কমপক্ষে ৫০ রাউন্ড গুলি ও ২ রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

স্থানীয়রা বলেন, রফিক আনোয়ার গ্রুপের কর্মী ছিলেন।

তবে তাৎক্ষণিকভাবে রফিকের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।

ওসি হাসেম খান বলেন, আঘাতে, হৃদরোগে আক্রান্ত নাকি অন্য কোনোভাবে রফিকের মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আনোয়ার ইসলামসহ ১০ জনকে আটক করা হয়েছে। তবে ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছেন নজরুল।

এদিকে, সংঘর্ষের জের ধরে বরদা গ্রামের কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। থমথমে পরিস্থিতি এলাকাজুড়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ