জেলার খবর

নড়াইলে আ’লীগের দুইপক্ষের সংঘর্ষ, নিহত ১

নড়াইল
নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল-ইলিয়াছাবাদ ইউনিয়নে মঙ্গলবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ এনামুল হক (৩২) নামে একজন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এ ঘটনায় আ’লীগ নেতা বড়নাল-ইলিয়াছাবাদ ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

কালিয়া থানার ওসি মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বড়নাল-ইলিয়াছাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ নেতা মনিরুল ইসলাম ও স্থানীয় আ’লীগ নেতা নজরুল ইসলামের মধ্যে এলাকার আধিপথ্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরেই সকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালীন গুলিতে এনামুল নিহত হন।

এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান মনিরুল ইসলামকে আটক করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ