জেলার খবর

শীতলক্ষ্যায় ট্রলারডুবি: নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ট্রলার ডুবি
ট্রলার ডুবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে গত শনিবার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মধ্যে ফাহিম নামের চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার সকাল সাতটায় নগরীর সৈয়দপুর এলাকায় নদীর তীরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুটি কুমিল্লা জেলার মেঘনা থানার বড়কান্দা গ্রামের সবজি ব্যবসায়ী দুলাল মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণঞ্জ জেলা উপ-সহকারী পরিচালক মমতাজ উদ্দিন আহমেদ দেশটিভি কে বলেন, আজ সকাল সাতটার দিকে সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যার তীরে কচুরি পানার মধ্য থেকে ভাসমান অবস্থায় ফাহিমের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশটি নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গত চার দিন ধরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের জন্য স্পীডবোট নিয়ে শীতলক্ষ্যা নদীর বিভিন্ন স্থানে টহল দিচ্ছিল বলেও জানান তিনি।

শনিবার নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছিলো।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ