প্রায় আটমাস বন্ধ থাকার পর মঙ্গলবার সুনামগঞ্জের তাহিরপুরের ২টি শুল্কস্টেশন দিয়ে ভারত থেকে সাময়িকভাবে কয়লা আমদানি শুরু হয়েছে।
জেলার বড়ছড়া ও বাগলি শুল্কস্টেশন দিয়ে সকাল থেকে কয়লা আমদানি করতে পারছেন ব্যবসায়ীরা। তবে চারাগাও শুল্কস্টেশন দিয়ে আমদানি বন্ধ রয়েছে। প্রাথমিকভাবে আজ ও আগামীকাল কয়লা আমদানি করা যাবে।
তবে, এরপর কয়লা আমদানি চালু থাকবে কি না তা পরে জানাবে ভারতীয় কর্তৃপক্ষ। ভারতের একটি পরিবেশবাদী সংগঠনের এক আবেদনের প্রেক্ষিতে গত বছরের ১৬ মে থেকে বাংলাদেশে কয়লা রপ্তানি বন্ধ রাখে সে দেশের সরকার। সোমবার সন্ধ্যায় সাময়িকভাবে কয়লা রপ্তানির অনুমতি দেয়া হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: