মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভের সময় সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় মঙ্গলবার শ্রমিক, মালিকপক্ষ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আশুলিয়ার পুকুরপাড় এলাকায় সোমবার মাহাবুব এ্যাপারেলন্স সোয়েটার কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি শুরু করে। এ নিয়ে মালিকপক্ষ ও শ্রমিক দলের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে আসলে মালিক পক্ষের লোকজন দুই শ্রমিককে লাঠি ও রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় অন্যান্য শ্রমিকরা মালিকপক্ষের ওপর হামলা চালালে পুলিশও লাঠিচার্জ করে। এতে ত্রিমুখী সংঘর্ষে ১২ জন আহত হন।
এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে বিক্ষুদ্ধ শ্রমিকরা। কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: