ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী সীমান্তে বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ২ বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন একজন।
নিহতরা হলেন: মহেশপুরের আমিরুল ইসলাম ও ফয়জুল।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেন, ভোরে জলুলী সীমান্ত দিয়ে কয়েকজন গরু ব্যবসায়ী ভারত থেকে গরু আনতে যান। ফেরার সময় ভারতের চব্বিশ পরগণার কাশিপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আমিরুল, ফয়জুল নামের দুই গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন।
তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মৃতদেহ হস্তান্তরে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: