জেলার খবর

সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

একেএম শহিদুল হক
একেএম শহিদুল হক

চলমান নাশকতায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক। বুধবার দুপুরে চট্টগ্রামে পুলিশের কল্যাণ সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক বলেন, পুলিশের কাজ অপরাধ দমন করা। যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে, গাড়ি জ্বালিয়ে দেয়, তাদের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’।

আইনের মধ্যে থেকেই পুলিশ তার দায়িত্ব পালন করবে— এ কথা উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের ব্যাপারে কোনো ধরনের নমনীয়তা দেখানোর সুযোগ নেই। পুলিশ কোনো সভা সমাবেশে স্বাভাবিক পরিস্থিতিতে বাধা দেয়নি। বর্তমানে পরিস্থিতি স্বভাবিক রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ, র্যা ব ও বিজিবি নিরাপত্তা দিচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, রাত ৯টার পর যাত্রীবাহী বাস চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও পণ্যবাহী গাড়ীতে পুলিশ সর্বাত্মক নিরাপত্তা দেবে।

এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, সিএমপির ভারপ্রাপ্ত কমিশনার একেএম শহিদুর রহমান ও পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ