নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার লামাপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে পেট্রোলবোমাসহ যুবদলের দুইকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন : যুবদলের কর্মী রফিকুল ইসলাম (৩৮) ও গাজী (৩২)।
ফতুল্লা মডেল থানার এএসআই ফরিদা খানম টগর সাংবাদিকদের বলেন, বুধবার সন্ধ্যায় ফতুল্লা স্টেডিয়ামের সামনে দুই মোটরসাইকেল আরোহী পুলিশ দেখে মোটরসাইকেলের লাইট নিভিয়ে কী যেন ছুঁড়ে পাশের ডোবায় ফেলছিল। এ সময় পুলিশ দুই দিক থেকে তাদের ঘিরে ফেলে। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও একটি পেট্রোলবোমাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তারা যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: