জেলার খবর

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় বাসের ২ যাত্রীর মৃত্যু, আহত ২০

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ট্রেনের ধাক্কায় বাস
ট্রেনের ধাক্কায় বাস

চট্টগ্রামের পাহাড়তলীর একে খান ইস্পাহানি গেইটের লেভেলক্রসিংয়ে বৃহস্পতিবার ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ২ যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পাহাড়তলীর একে খান ইস্পাহানি গেইটের লেভেলক্রসিংয়ে ৭ নম্বর রুটের একটি মিনি বাস রেললাইনের ওপর উঠে যায়। এ সময় চাঁদপুর থেকে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেন বাসটি ধাক্কা দেয়। এতে বাসের ২ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

রেলওয়ে পূর্বাঞ্চালের উপ-পরিচালক জোবেদা আক্তার বলেন, এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এ ঘটনায় চট্টগ্রাম বিভাগী পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে ৩ সদসের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ