জেলার খবর

গোবিন্দগঞ্জে যুবলীগ নেতা খুন

 গাইবান্ধা
গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা কমিটির সদস্য আব্দুল হামিদ প্রধান হিরু মিয়াকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক এজিএস ছিলেন তিনি। তার বাড়ি সাপমারা ইউনিয়নের কৌচা কৃষ্ণপুর গ্রামের ভেলামারা পাড়ায়।

গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সাপমারা গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে হামিদের মরদেহ উদ্ধার হয়েছে।

তার গলার নিচে, চোখে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে।

পরিবার পরিজন জানিয়েছেন, বুধবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে মোটরসাইকেলে করে বাড়ি পথে ফোনে কথা হলে তারপর

থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

ওসি জাহিদুল বলেন, সকাল ১০টার দিকে স্বজনরা থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন। তবে নিহতের মোটরসাইকেলটির কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি।

উপজেলা যুবলীগের সভাপতি তৌহিদুল ইসলাম রকেট বলেছেন, সাবেক ছাত্রলীগ নেতা হামিদ যুবলীগে সক্রিয় ছিলেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ