জনগণের স্বার্থে নয়, ক্ষমতার জন্যই বিএনপি-জামাতের হরতাল-অবরোধ চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
বৃহস্পতিবার দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আন্দোলনের নামে সহিংসতা জনগণ মেনে নেবে না। বিএনপি-জামাতের নিবন্ধন বাতিল করে সমস্যার সমাধান হবে না মন্তব্য করে এরশাদ বলেন, সুশীল সমাজকে দিয়ে নয়, রাজনীতিবিদদেরই সমস্যা সমাধান করতে হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: