সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তে জাকির নামের এক বাংলাদেশির ওপর নির্যাতন চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফর সদস্যরা জাকিরকে আটক করে। এ সময় বিএসএফ সদস্যরা বুট ও আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে জাকিরের ওপর নির্মম নির্যাতন চালায়।
পরে স্থানীয়রা গিয়ে জাকিরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: