জেলার খবর

হরতাল-অবরোধে ফুল বিক্রি করতে পারছে না চাষীরা

ফুল চাষীরা
ফুল চাষীরা

বিশ্ব ভালোবাসা দিবস ও অমর একুশেকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার ফুল ব্যবসায়ীরা। বাগান থেকে ফুল তোলা, প্রক্রিয়াজাতকরণ আর বিক্রিতে পার হচ্ছে দিনরাত। এদিকে, হরতাল-অবরোধে নাশকতার কারণে এবার ফুল বিক্রি করতে পারছেন না যশোরের চাষীরা।

বসন্তে ফুলে ফুল ভরে উঠেছে চুয়াডাঙ্গার বিভিন্ন ফুলের বাগান। গোলাপ, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস, জারবেরাসহ বাহারিসব ফুল।

সামনেই বিশ্ব ভালোবাসা দিবস। সেইসঙ্গে অমর ২১। প্রতিবছরই এসময়টা ফুল বিক্রি বেড়ে যায়। বাগান থেকে ফুল তোলা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত ব্যস্ত সময় কাটে ফুল চাষীদের।

আর চলমান হরতাল-অবরোধের তেমন কোনো প্রভাব না থাকায় খুশি ক্রেতা-বিক্রেতা সবাই।

এদিকে, দেশের প্রায় ৭০ ভাগ ফুল উৎপাদনকারী যশোরের গদখালী অঞ্চলেও এখন ফুলের সমারোহ। তবে অবরোধ-হরতালে নাশকতার কারণে ফুলের বেচাকেনা কমে গেছে। উৎপাদন ভাল হলেও অন্যান্য জেলায় ফুল বিক্রি করতে না পেরে শংকিত ব্যবসায়ীরা।

দেশের বিভিন্ন জায়গায় ফুল সরবরাহের জন্য নিরাপত্তা দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ